ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এসময় তিনি অভিযোগ করেন, নির্বাচনে জামায়াতে ইসলামীকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল। এ কারণে এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বিএনপি। তবে
শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সাদিক কায়েম বলেন, এই ঐক্য গড়ে তুলতে বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সামনে বিএনপি সরকারের জন্য আরও কঠিন পরিস্থিতি অপেক্ষা করতে পারে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত।
এ ছাড়া ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা সমাবেশে অংশ নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


