ইসলামী ঐক্যজোট নেতা আতহারীর দ্রুত সুস্থতা কামনা

ইসলামী ঐক্যজোট নেতা আতহারীর দ্রুত সুস্থতা কামনা
ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ইলিয়াস আতহারী।

ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব ও ইসলামী ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং রাজধানীর দারুন কোরআন আহসানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. ইলিয়াস আতহারী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কোমরের হাড়জনিত সমস্যায় ভুগছেন। হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়ায় সম্প্রতি তিনি রাজধানীর মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে ভর্তি হন। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন দলীয় নেতারা।

বিজ্ঞাপন

বুধবার ইসলামী ছাত্র সমাজের সভাপতি মোহাম্মদ বিলাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দোয়া কামনা করা হয়।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন