ইসিকে যে সাত প্রস্তাব দিলো ইসলামী আন্দোলন

ইসিকে যে সাত প্রস্তাব দিলো ইসলামী আন্দোলন

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনসহ সাত দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে স্থানীয় নির্বাচনসহ সাতটি প্রস্তাবনা দিয়েছে দলটি।

বিজ্ঞাপন

দলের মহাসচিব ইউনুছ আহমাদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল।

দলটি আগামীতে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনি কাজে দায়িত্বপ্রাপ্তদের দল নিরপেক্ষ ভূমিকা পালন, জুলাই সনদের ভিত্তিতে আগামীতে সব স্থানীয় ও জাতীয় নির্বাচন আয়োজন, পিআর পদ্ধতিতে ভোটগ্রহণ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং দলটির নেতাকর্মী ও সহযোগীদের নির্বাচনে অযোগ্য ঘোষণারও দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন।

সিইসির সাথে সাক্ষাতে ইসলামী আন্দোলন নির্বাচনের সময় সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার না করে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে।

এছাড়া দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ ও খুনিদের নির্বাচনে অযোগ্য ঘোষণারও দাবি জানিয়েছে দলটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন