ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা-বিবর্জিত বাজেট: এনসিপি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা-বিবর্জিত বাজেট: এনসিপি

জাতীয় সংসদে পেশ করা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ এমপি।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে এ মন্তব্য করেন এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকার প্রায় ২.৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে ৪.৫ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ প্রস্তাবিত ৬.৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা সম্ভব নয়। আমার ধারণা, রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন