স্ত্রীসহ ব্যাংককে গেলেন মির্জা ফখরুল

স্ত্রীসহ ব্যাংককে গেলেন মির্জা ফখরুল

চোখের চিকিৎসা নিতে স্ত্রী রাহাত আরা বেগমসহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বুধবার বেলা ১১ টা১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে গত ১৪ মে মির্জা ফখরুলের চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি আবারো ব্যাংককের ওই হাসপাতালে যাচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন