আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিরোধীদের আইডিয়া নিয়ে প্রতিযোগিতার আহ্বান জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার

বিরোধীদের আইডিয়া নিয়ে প্রতিযোগিতার আহ্বান জামায়াত আমিরের
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দেশ ও জনগণের সেবার জন্য সর্বোত্তম নীতি ও আইডিয়া নিয়ে প্রতিযোগিতায় নামতে বিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার রাত ১০ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

ইংরেজিতে দেওয়া ওই পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘আমি আমার বিরোধীদের স্বাগত জানাই। আসুন, আমরা ধারণার লড়াইয়ে অংশগ্রহণ করি, দেখি কে এই দেশের জনগণকে আরো ভালো সেবা দিতে পারে। আসুন নীতি নিয়ে বিতর্ক করি, জনগণের কথা শুনি এবং বাংলাদেশের জনগণের জন্য সর্বোত্তম নীতিমালা তৈরি করি।

তিনি লিখেছেন, জামায়াত প্রতিদিনের কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনা এবং শ্রবণের একটি ভিন্ন পথ দেখাচ্ছে। জনগণ আগেও সহিংসতা প্রত্যাখ্যান করেছে, এখনও প্রত্যাখ্যান করেছে এবং আবারও প্রত্যাখ্যান করবে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন