আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি ব্যারিস্টার রুমিন

আমার দেশ অনলাইন

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি ব্যারিস্টার রুমিন

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা এমপি হিসেবে একসঙ্গে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নেননি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।

বিজ্ঞাপন

শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন