খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় দেখা করেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, চোখের ফলোআপ চিকিৎসার জন্য মির্জা ফখরুল আজ বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন। সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। ব্যাংকক সফরের আগে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ছিলেন। সাক্ষাৎকালে তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। এর আগে চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে সস্ত্রীক ব্যাংকক গিয়েছিলেন মির্জা ফখরুল

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন