খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটা নিষেধ, দোয়ার আহ্বান রিজভীর

খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটা নিষেধ, দোয়ার আহ্বান রিজভীর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

খালেদা জিয়া রোগমুক্তির জন্য দেশবাসীসহ নেতাকর্মীদের দোয়া করতে বলেছেন রিজভী। তবে কেক কাটতে নিষেধ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন