শহীদ মুগ্ধ ও জয়ের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

শহীদ মুগ্ধ ও জয়ের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
শহীদ মুগ্ধ ও জয়ের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই বিপ্লবের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ রেদোয়ানের আহমেদ শরীফ জয়ের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি কবরের পাশে দাড়িয়ে সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান, উত্তরা পশ্চিম থানা জামায়াতের আমির মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, নায়েবে আমির কামরুল হাসান, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান, শহীদ মুগ্ধের বন্ধু আশিকুর রহমান নাঈমসহ প্রমুখ।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন