সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে: তারেক রহমান

আতিকুর রহমান, চবি

সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির একার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব দল কাজ করেছে, সব মানুষ একত্র হয়েছিল বলেই স্বৈরাচার বিদায় নিয়েছে।

শনিবার বিকেলে ফরিদপুরে রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফাসংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ভার্চ্যুয়ালি তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক এ কর্মশালার আয়োজন করে ফরিদপুর বিভাগীয় (সাংগঠনিক) বিএনপি।

বিজ্ঞাপন

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। প্রধান বক্তা ছিলেন ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ। কর্মশালায় বিকেল ৫টা ৩ মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান। এতে তিনি ২০ মিনিট বক্তব্য দেন। পরে নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন