স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত: নাসীরুদ্দীন পাটওয়ারী
nasir

সরকারকে বলছি, মুজিববাদী সংবিধানের পাহারাদার হবেন না, জনগণের সংবিধানের পাহারাদার হোন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

বুধবার রাতে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

এ সময় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্যসচিব ফিরোজ আলমগীর, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদি, সহ এনসিপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সন্ধ্যার পর সরকারি আর.বি. উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি সমাবেশস্থলে মিলিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন