বিজয় র্যালির কারণে যানজটে পড়ে দুর্ভোগ পোহানোর ঘটনায় দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার রাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়। গতকাল ৫ আগস্ট ছিল ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি। আজ ৬ আগস্ট ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বিজয় র্যালিতে অসংখ্য মানুষের সমাগম হয়। বিজয় র্যালি চলাকালে ঢাকাবাসীকে রাস্তায় যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়।
বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় র্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্ক্ষিত কষ্ট দেয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

