দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী
ছবি: আমার দেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করেন তিনি। এর মধ্য দিয়ে সারা দেশে গরিব ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, বিনা মূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন কর্মসূচি শুরু হলো।

বিজ্ঞাপন

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান উপস্থিত ছিলেন।

তারেক রহমানের আজ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ১৬ টি স্পটে এ ধবনের কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...