চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে শুক্রবার সকালে ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ ইয়ার্ডে স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে ৮ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু এবং ১০-১৫ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ১৪ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকার্ত পরিবার-পরিজনদের এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতের পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন। একই সাথে হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, এ দুর্ঘটনা কোনো অবহেলা বা নিরাপত্তাব্যবস্থার ত্রুটির কারণে ঘটেছে কি-না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে নিহতদের পরিবারবর্গকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করার জন্য কারখানা কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


