সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজতে হবে: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি অনুরূপ থাকলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে তার বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।

পাশাপাশি এই সময়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ এই মুহূর্তে দেশের কোথাও থেকে যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন