আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সমর্থকদের উদ্দেশে যে বার্তা দিলেন এমপি আমির হামজা

আমার দেশ অনলাইন

সমর্থকদের উদ্দেশে যে বার্তা দিলেন এমপি আমির হামজা
ফাইল ছবি

কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তার সমর্থকদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া ওই পোস্টে তিনি দেশবাসী ও তার সব শ্রেণির সমর্থকদের উদ্দেশে বলেন, তাকে নিয়ে যেসব জায়গায় কটু কথা বলা হয়, সেখানে গিয়ে কেউ যেন খারাপের জবাবে খারাপ ভাষা ব্যবহার না করেন।

পোস্টে এই সংসদ সদস্য লেখেন— প্রিয় দেশবাসী এবং আমার সব শ্রেণির সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যে সমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।

তিনি আরও বলেন, সমর্থকেরা চাইলে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন অথবা নীরব থেকে এড়িয়ে যাবেন। তবে কোনো অবস্থাতেই তার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা না বলার আহ্বান জানান তিনি।

‘মুমিনের জবান অপর মুমিন হেফাজতে থাকবে, এটিই আমাদের কাম্য।’ উল্লেখ করেন আমির হামজা।

নিজের বিরুদ্ধে কটূক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব বিষয়ে তার জন্য আল্লাহই যথেষ্ট। এ ধরনের সমালোচনায় তিনি বিচলিত নন এবং ‘নিশ্চয়ই মিথ্যার ওপরে সত্য বিজয়ী হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন