এই সরকার ‘নব্য ফ্যাসিবাদ’: ড. রেজাউল করিম

আমার দেশ অনলাইন

এই সরকার ‘নব্য ফ্যাসিবাদ’: ড. রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বর্তমান সরকারকে ‘নব্য ফ্যাসিবাদ’ আখ্যা দিয়ে বলেছেন, “পতিত আওয়ামী ফ্যাসিবাদের মতোই তাদেরও পতন হবে।”

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে অবস্থিত রাসেল কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. রেজাউল করিম অভিযোগ করেন, “৭০ শতাংশ জনগণ জামায়াতের পক্ষে রায় দিলেও রাষ্ট্রযন্ত্র ও ডিপস্টেটের মাধ্যমে নির্বাচনের ফলাফল পরিবর্তন করে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে।”

তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তার দাবি, “পতিত স্বৈরাচারীর পরামর্শেই গণভোটের ফল বাস্তবায়ন করা হচ্ছে না।”

তিনি আরও বলেন, “বিএনপির জন্মই হয়েছে গণভোটের মাধ্যমে। অথচ এখন তারাই তা বাস্তবায়নে কূটকৌশল অবলম্বন করছে।”

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গণভোটের ফলাফল বাস্তবায়নে বিলম্ব হলে ছাত্র-জনতা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।

অনুষ্ঠানে মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় এবং থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আব্দুর হাদী, সালাহউদ্দিন, মাও. সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, হাওলাদার আহমদ আলী, আবদুর রবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন