সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন, যা জানাল শিবির

স্টাফ রিপোর্টার

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন, যা জানাল শিবির

ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দল থেকে প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী ঘোষণার খবর প্রকাশের প্রেক্ষিতে ‘জরুরি ঘোষণায়’ এ কথা জানিয়েছে শিবির।

সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ স্বাক্ষরিত ওই ঘোষণায় বলা হয়েছে-ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী ছাত্রশিবিরে যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত।

অতএব, বর্তমান সেশনের কোন দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...