গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ছবি: আমার দেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেউলিয়াবাড়ী এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পায় স্থানীয়রা । মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে । আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন