হাফেজ্জী চ্যারিটেবলের উপদেষ্টা পরিষদে শহিদুল ইসলাম বারাকাতী

হাফেজ্জী চ্যারিটেবলের উপদেষ্টা পরিষদে শহিদুল ইসলাম বারাকাতী
মুফতি হাফেজ এইচ. এম. শহিদুল ইসলাম বারাকাতী

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন ড. মুফতি হাফেজ এইচ. এম. শহিদুল ইসলাম বারাকাতী।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির চলমান মানবিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে তিনি এ দায়িত্ব গ্রহণ করেছেন।

সংশ্লিষ্টদের আশা, তার সম্পৃক্ততার মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা, গবেষণা, শরিয়াহ পরামর্শ, মানবিক সেবা এবং আন্তর্জাতিক যোগাযোগ আরো শক্তিশালী হবে।

ড. শহিদুল ইসলাম বারাকাতী বর্তমানে ইন্টারন্যাশনাল ইসলামিক রিসার্চ সেন্টার (আইআরডিসি)-এর মহাপরিচালক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও আল-কুরআন রিসার্চ সেন্টার-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ইয়াকীন শরিয়াহ কমিটি, নগদ ইসলামিক, এনসিসি ব্যাংক পিএলসি এবং প্রাইম ব্যাংক পিএলসি-এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান।

এছাড়া যমুনা ব্যাংক পিএলসি-এর শরিয়াহ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মানবাধিকার ও গণমাধ্যম অঙ্গনেও রয়েছে তাঁর সক্রিয় সম্পৃক্ততা। তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিল-এর সেক্রেটারি জেনারেল এবং এটিএন বাংলা ইন্টারন্যাশনাল-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ একটি সরকার নিবন্ধিত, অরাজনৈতিক ও অলাভজনক সমাজসেবামূলক প্রতিষ্ঠান। সংস্থাটি দেশের অসহায়, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও দুর্যোগকবলিত মানুষের জন্য চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন, জীবিকায়ন, নিরাপদ পানি, জরুরি ত্রাণ এবং সহায়ক উপকরণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলাদেশের বাইরেও ফিলিস্তিন ও সুদানের সংকটাপন্ন মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা, আশ্রয় এবং জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি। এসব কার্যক্রম দেশ-বিদেশের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশের শীর্ষস্থানীয় আলেম, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ব্যারিস্টার, চিকিৎসক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা পর্যায়ক্রমে এর সঙ্গে যুক্ত হচ্ছেন। তারা উপদেষ্টা, অভিভাবক ও সহযোগী হিসেবে প্রতিষ্ঠানটির নীতিনির্ধারণ, জবাবদিহি এবং কার্যক্রমের মানোন্নয়নে ভূমিকা রাখছেন।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির দেশি-বিদেশি মানবিক কার্যক্রম নিয়ে ইতোমধ্যে আল জাজিরা, ফিলিস্তিন টেলিভিশন এবং সুদানের জাতীয় টেলিভিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন ও প্রামাণ্যচিত্র প্রচারিত হয়েছে। এসব প্রতিবেদনে বাংলাদেশের একটি মানবিক প্রতিষ্ঠানের সীমান্ত অতিক্রম করে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ তুলে ধরা হয়েছে

সংস্থার দায়িত্বশীলরা জানান, ড. এইচ. এম. শহিদুল ইসলাম বারাকাতীর বিস্তৃত জ্ঞান, প্রশাসনিক অভিজ্ঞতা এবং শরিয়াহ ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা প্রতিষ্ঠানটির আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়ন ও মানবিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন