আজহারীর হাতে ‘কিসওয়াতুল কাবা’ তুলে দিলেন ডা. জাকির নায়েক

আজহারীর হাতে ‘কিসওয়াতুল কাবা’ তুলে দিলেন ডা. জাকির নায়েক

মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। এ সময় আজহারীকে কাবার গিলাফের সুবাসযুক্ত বিশেষ আতর উপহার দেন জাকির নায়েক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই এই তথ্য জানান মিজানুর রহমান আজহারী।

পোস্টে তিনি লেখেন, ‘মালয়েশিয়ায় ডা. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বিদায় লগ্নে তিনি কিসওয়াতুল কাবা আতর উপহার দিয়েছেন। বিশ্বজুড়ে দ্বীনের প্রচারে নিয়োজিত সকল দাঈকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন