আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারাবির নামাজ নিয়ে আজহারীর বিশেষ বার্তা

আমার দেশ অনলাইন

তারাবির নামাজ নিয়ে আজহারীর বিশেষ বার্তা
ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। ছবি : ফেসবুক

পবিত্র রমজান মাস চলছে। এ মাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তারাবির নামাজ। এ নামাজের সময় ধীরস্থিরভাবে কুরআন তেলাওয়াতের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

শুক্রবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লিখেছেন, তাড়াহুড়ো নয়, কুরআন তেলাওয়াত হোক তারতিলের সঙ্গে। অনুভূত হোক প্রতিটি আয়াত।

রমজানে একাধারে ২০ রাকাত তারাবির নামাজ পড়তে কিছুটা সময় লাগে। সেজন্য অনেক মসজিদে দ্রুত গতিতে কুরআন পড়তে দেখা যায়। এভাবে কুরআন পড়া কাম্য নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন