বিসিবি নির্বাচনে লড়বেন বুলবুল

বিসিবি নির্বাচনে লড়বেন বুলবুল
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ দেখতে এখন সিলেটে অবস্থান করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল এখানেই বিসিবির আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। আগামী অক্টোবরে হতে যাওয়া এই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।



আজ সোমবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে যান আমিনুল ইসলাম বুলবুল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নির্বাচনের ঘোষণা দেন। তিনি বলেন, ‘ইতিমধ্যেই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা (বিসিবির) নির্বাচন করব এবং প্রপার নির্বাচনই করব। এখানে (বিসিবিতে) সভাপতি নির্বাচন হয় না। পরিচালকদের নির্বাচন হয়, সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব— পরবর্তীতে যদি সুযোগ হয়, আমি চেষ্টা করব যেভাবে হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য।’

বিজ্ঞাপন



নির্বাচনের ঘোষণা দেওয়া বুলবুল দায়িত্ব নিয়ে জানিয়েছিলেন, কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তার সেই সিদ্ধান্তে এসেছে বদল। দিন কয়েক আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনয়ন নিয়ে পরিচালক হওয়ার ইচ্ছা পোষণা করা বুলবুল এবার সরাসরি নির্বাচনের ঘোষণাই দিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন