
বিসিবির আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসির কাছে বুলবুলের চিঠি
খেলোয়াড়ি জীবনে ভুল শট খেলে আমিনুল ইসলাম বুলবুল অনেকবার আউট হয়েছেন। এবার "সংগঠক" হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে যা করলেন তিনি তাকে ক্রিকেটের ভাষায় বলে "হিট উইকেট"!

খেলোয়াড়ি জীবনে ভুল শট খেলে আমিনুল ইসলাম বুলবুল অনেকবার আউট হয়েছেন। এবার "সংগঠক" হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে যা করলেন তিনি তাকে ক্রিকেটের ভাষায় বলে "হিট উইকেট"!

বিসিবির অ্যাডহক কমিটি গঠনের দিনই নিজেকে ‘বৈধ’ সভাপতি হিসেবে দাবি করে সংবাদ বিজ্ঞপ্তি দেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবিতে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে আইসিসির কাছেও ধরনা দিয়েছিলেন তিনি। আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করলেও শেষ পর্যন্ত সে পথে আর পা বাড়াননি বুলবুল ও অন্যান্য ক্ষমতাচ্যুত পরিচালক।

বিসিবি সভাপতির চেয়ার থেকে আমিনুল ইসলাম বুলবুল আউট, আর তামিম ইকবাল খান ইন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এমন ঘটনা কি নতুন কোনো কিছু? উত্তরটা কিন্তু সবার জানা। মোটেও এটা নতুন কিছু নয়। এর আগে এমন ঘটনার শিকার হয়েছিলেন ফারুক আহমেদ।

বিসিবির বিতর্কিত নির্বাচন নিয়ে হয়েছে তদন্ত। তদন্ত শেষে অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। সঙ্গে বিসিবি পরিচালনার জন্য তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।



















