এবার জিম্বাবুয়েকে হারাল নিউজিল্যান্ড

এবার জিম্বাবুয়েকে হারাল নিউজিল্যান্ড

জয়ের ছন্দ ধরে রেখেছে নিউজিল্যান্ড। স্বাগতিক জিম্বাবুয়েকে ধসিয়ে দিয়ে আরো একটি দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে কিউইরা। ৩৭ বল হাতে রেখে মিচেল স্যান্টনারের দল পেয়েছে ৮ উইকেটের বড় জয়। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মিশন শুরু করেছিল অতিথিরা।

বিজ্ঞাপন

এ নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল তাসমান সাগরের পাড়ের দেশটি। হারারেতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১২০ রানের পুঁজি গড়ে আফ্রিকার দলটি।

জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্য টপকে ১২২ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। ফিফটি হাঁকান ডেভন কনওয়ে। ৪০ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় হাঁকান ৫৯ রানের হার না মানা দুরন্ত এক ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ১২০/৭, ২০ ওভার (মাধেবেরে ৩৬, বেনেট ২১; হেনরি ৩/২৬)।

নিউজিল্যান্ড: ১২২/২, ১৩.৫ ওভার (কনওয়ে ৫৯*, রাচিন ৩০, ড্যারিল ২৬*; মাপোসা, ১/১৭ ও মুরারাবানি ১/২৭)।

ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন