আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওই ম্যাচের জন্য কয়েকদিন আগেই সূচি প্রকাশ করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বাকি ছিল ভেন্যু নির্ধারণ। এবার সেটিও চূড়ান্ত হলো। ৯ অক্টোবর আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে গড়াবে আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট ম্যাচ।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর সংযুক্ত আরব আমিরাত সফরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে অনুষ্ঠিব্য ওই সিরিজেরও ভেন্যু প্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড।
আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। সিরিজের প্রথম দুই ম্যাচ আবু ধাবিতে এবং শেষ ম্যাচ হবে শারজাহতে।
ফাইনাল ম্যাচ হবে ২৩ অক্টোবর, শারজাহতে।
টেস্ট সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দিনের ওই ম্যাচটি শুরু হবে ৪ অক্টোবর, দুবাইতে। সিরিজ শেষে ২৪ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল। দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে হবে বাংলাদেশ।
একনজরে সফরের সূচি :
৪-৫ অক্টোবর : সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ, ২ দিনের প্রস্তুতি ম্যাচ, দুবাই
৯-১৩ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট, আবু ধাবি
ত্রিদেশীয় সিরিজ
১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবু ধাবি
১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবু ধাবি
২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ
২৩ অক্টোবর : ফাইনাল, শারজাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-14aacc-720x405.webp)