বিপদে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

বিপদে পাকিস্তান

মুলতান টেস্টে জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ২৫৪ রান। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করে জেতার জন্য দারুণ একটা সূচনা দরকার ছিল স্বাগতিকদের। সেটা তো হয়নি, উল্টো টপঅর্ডারদের ব্যর্থতায় বিপদে আছে পাকিস্তান।

লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। দলীয় ৩ রানে শান মাসুদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন কেভিন সিনক্লেয়ার। অল্প সময়ের মধ্যে মোহাম্মদ হুরাইরাও ফিরে যান।

বিজ্ঞাপন

প্রতিরোধ গড়ার আভাস দিয়েও সফল হননি কামরান গোলাম ও বাবর আজম। কামরান ১৯ ও বাবর ৩১ রান করে আউট হন। দলীয় ৭৪ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। সৌদ শাকিল ১৩ ও কাশিফ আলি ১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন। পাকিস্তানের পতন হওয়া চার উইকেটের মধ্যে দুইটাই নেন সিনক্লেয়ার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন