ব্যাটিং বিপর্যয়ে আড়াইশও করতে পারল না বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে আড়াইশও করতে পারল না বাংলাদেশ

দ্রুত ২ উইকেট পড়লেও তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মিলে সামলে নিয়েছিলেন। দুজনই করেছেন ফিফটি, দলকে পার করেন একশ রানের ঘর। ফিফটির পর দুজন আউট হতেই ব্যাটিং ধ্বস। আর সেই ধ্বসের মিছিলে যোগ দিলেন বাকিরা। তাতে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে আফগানিস্তানের বিপক্ষে আড়াইশও করতে পারল না বাংলাদেশ। ৪৮.৫ ওভারে ২২১ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

বিজ্ঞাপন

হৃদয় ও মিরাজ যেভাবে খেলছিলেন তাতে সংগ্রহটা আড়াশ ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। কারণ ৩৫.২ ওভারে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ১৫৪। উইকেটে থাকা হৃদয় ও মিরাজ দুজনেই তখন বড় ইনিংস খেলার পথে। জুটিও ছাড়িয়েছিল একশ। এমন সময়ে ৫৬ রানে থাকা হৃদয় রানআউট!

এরপরই মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। করেন ৬০ রান। রশিদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে বিদায় নেন জাকের আলী (১০) ও নুরুল হাসান (৭)। এরপর আর টিকতে পারেননি কেউ। পরের ব্যাটারদের মধ্যে ১৭ রান করেন তানজিম হাসান ও ১১ রান করেন তানভীর ইসলাম। ৪৮.৫ ওভারে গুটিয়ে গেছে ২২১ রানে।

আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন রশিদ ও ওমরজাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...