বিশ্বকাপ বাছাইয়ে এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচটির পরের ম্যাচটি ইতালি খেলবে ইসরাইলের বিপক্ষে। ওই ম্যাচ নিয়ে ইতালিতে চলছে তোলপাড়। ম্যাচটি বাতিল করার দাবিতে কিছুদিন ধরেই বিভিন্ন প্রতিবাদ চলছে উদিনেস ও ইতালির অন্যান্য জায়গায়। এদিকে গাজার জন্য মন কাঁদছে ইতালির কোচ জেন্নারো গাত্তুসোর।
ইসরাইলের বিপক্ষে ম্যাচের আগে ইতালির কোচ গাত্তুসো বললেন, তার ভেতরটাও যন্ত্রণায় পুড়ে যায় গাজার মানুষগুলোর কথা ভেবে। গাত্তুসো বলেন, ‘সেখানে (গাজায়) যা হচ্ছে, খুবই বেদনাদায়ক, বিশেষ করে নিষ্পাপ মানুষ ও শিশুদের ওপর যা হচ্ছে। হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয় এসব।’
ইতালির নানান জায়গায় প্রতিবাদ বিক্ষোভ চললেও ম্যাচটি শেষ পর্যন্ত হচ্ছে। তবে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। স্টেডিয়ামের ভেতরে-বাইরে তো বটেই, গোটা শহরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখন থেকেই। দর্শকও রাখা হবে সীমিত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

