আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্ব ইনডোরে দৌঁড়াবেন ইমরানুর

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বিশ্ব ইনডোরে দৌঁড়াবেন ইমরানুর

দুই বছর আগে কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোরে স্বর্ণপদক জিতেছিলেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। পরের বছর তেহরানে তা খুইয়েছেন।

আগামী বছর ২১-২৩ মার্চ চীনের নানজিংয়ে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে লড়বেন ইমরানুর। এ জন্য লন্ডনে কোচের অধীনে করছেন অনুশীলন।

বিজ্ঞাপন

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক শাহ আলম জানান, ‘অসুস্থতা কাটিয়ে ইংল্যান্ডে অনুশীলন করছে ইমরানুর। আশাকরি এবার সে সম্মানজক কিছু উপহার দেবে।’

তিনি আরেও বলেন, ‘বিশ্ব আসর থেকে আমরা পদক আশাকরি না, এটা আমাদের জন্য দুরূহ ব্যাপার। তাই আমরা চাই যাতে ইমরানুর হিটটা অন্তত কাভার করুক।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন