নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশে। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে পাঁচ পরিবর্তন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
শেষ ম্যাচে স্কোয়াডের সবাইকে খেলার সুযোগ দিচ্ছে বাংলাদেশ। তাতে সোহান ছাড়া আরও সুযোগ পেয়েছেন শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন। এক ম্যাচ পর দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। বাদ পড়েছেন পারভেজ হোসেন ও তানজিদ হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদি।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

