বিসিবির বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নিয়ে হচ্ছে নানা ধরনের আলোচনা। সেই আলোচনাগুলো আসলেই কি সত্য? সেই বিষয়গুলো জানা যাবে আজকের বিসিবির বোর্ড সভা শেষে। আজ দুপুর ১২ টায় বিসিবি কার্যালয়ে শুরু হবে বিসিবির এবারের বোর্ড সভা।
এবারের সভা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার কথা রয়েছে। সভার আলোচ্য বিষয়ের মধ্যে আছে- নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র, নতুন নির্বাচক, বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব ভাগ ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বৃদ্ধি।
বাংলাদেশ জাতীয় দলের নতুন নির্বাচক হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ হোসেন শিপন। এ ছাড়া পিএসএল খেলতে অনাপত্তিপত্র চাওয়া ক্রিকেটারদের মধ্যে কাদের কবে থেকে অনুমতি দেওয়া হবে সেই সিদ্ধান্তও আসবে আজকের বোর্ড সভায়। পাশাপাশি বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব ভাগাভাগির ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

