মেসি-নেইমারকে ছাড়াই মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

মেসি-নেইমারকে ছাড়াই মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

আর্জেন্টিনা দলে নেই লিওনেল মেসি, ঠিক তেমনি ব্রাজিল দলের হয়ে খেলছেন না নেইমার জুনিয়রও। ইনজুরির কারণে সময়ের সেরা দুই তারকা চোটের কারণে খেলতে পারবেন না। মেসি ও নেইমারকে ছাড়া ব্রাজিল-আর্জেন্টিনা খেলেছে প্রায় ২০ বছর আগে। বিলুপ্ত ফিফা কনফেডারেশনস কাপ ফাইনালে- ২০০৫ সালের ২৯ জুন।

শেষ মুহূর্তে ছিটকে গেছেন মেগাস্টার মেসি। সোমবার সকালে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মিয়ামির জয়ের ম্যাচে পেশিতে চোট পান এ ফুটবল জাদুকর। এ কারণেই খেলতে পারবেন না।

ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র গত শুক্রবার জানান, সান্তোসের হয়ে চোট পাওয়ায় নেইমারকে দলে রাখা হচ্ছে না। খেলার মতো ফিটনেস তার নেই।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে স্বাগতিক উরুগুয়েকে মোকাবিলা করবে। পরে ২৬ মার্চ বুয়েনস এইরেসে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের।

বিশ্বকাপ বাছাইয়ে ২১ মার্চ বাংলাদেশ সময় ভোরে ব্রাসিলিয়ায় কলম্বিয়াকে আতিথ্য দেবে ব্রাজিল। পরের ম্যাচে তাদের দেখা হবে আর্জেন্টিনার সঙ্গে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন