রোনালদো জুনিয়রের সামনে ৫ দেশের হয়ে খেলার সুযোগ

রোনালদো জুনিয়রের সামনে ৫ দেশের হয়ে খেলার সুযোগ

ফুটবল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়রের টান সম্পর্কে অনেকেই অবগত আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাপ ছেলের একসঙ্গে অনুশীলনের অনেক ভিডিও অতীতে ভাইরাল হয়েছে। এরই মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস ও আল হিলালের হয়ে ক্লাব ফুটবলের জুনিয়র পর্যায়ে অভিষেক হয়েছে ১৪ বছর বয়সী রোনালদো জুনিয়রের। মজার বিষয় হলো, পাঁচ দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ আছে তার।

পর্তুগালের জার্সিতে খেলেন রোনালদো। বাবার দেখানো পথে হেঁটে তাই পর্তুগিজদের জার্সিতেই মাঠে নামার সম্ভাবনা বেশি রোনালদো জুনিয়রের। জন্ম সূত্রে এই কিশোরের যুক্তরাষ্ট্রে খেলার সুযোগও আছে। যদিও তার আগে রোনালদোর মতামতের দরকার হবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের চাইতে রোনালদো জুনিয়রের খেলার সম্ভাবনায় এগিয়ে আছে স্পেন। ২০০৯ সালে দেশটির শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখান রোনালদো। জন্ম যুক্তরাষ্টে হলেও রোনালদোর ছেলের শৈশব কেটেছে স্পেনে। তাই কোনো কারণে পর্তুগাল না হলে রোনালদো নিজেও হয়তো চাইবেন, স্পেনের হয়ে খেলুক তার ছেলে।

দুই দফায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ইউনাইটেডের হয়ে খেলেছেন রোনালদো। সেই সুবাদে ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানোর সুযোগ আছে রোনালদো জুনিয়রের। এজন্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।

রোনালদোর নানী ইসাবেলা দ্য পিয়েদাদে কেপ ভার্দের অধিবাসী। সেই সুবাদে রোনালদো জুনিয়র চাইলে দ্বীপ দেশটির জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারবেন। যদিও সে সম্ভাবনা যে প্রায় শূন্যের কোঠায় তা বলার অপেক্ষা রাখে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন