ভায়োকানোকে হারিয়ে শীর্ষে ফিরল বার্সা

ভায়োকানোকে হারিয়ে শীর্ষে ফিরল বার্সা

স্প্যানিশ লা লিগায় সোমবার রাতে রায়ো ভায়োকানোকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। সেই সঙ্গে প্রায় দুই মাস পর লিগ টেবিলের শীর্ষে ফিরেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। তাদের এই সুযোগ করে দেয় মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও অ্যাতলেটিকো। সবশেষ কয়েক ম্যাচে পয়েন্ট হারায় তারা। এবার সে সুযোগ কাজে লাগাল বার্সা।

বিজ্ঞাপন

স্পেনের শীর্ষ লিগে এ নিয়ে টানা চতুর্থ জয় তুলে নিলো বার্সা। ২৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের মতো এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে অ্যাতলেটিকো। তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট।

অলিম্পিক লুইস স্টেডিয়ামে ম্যাচজুড়ে ভায়োকানোর বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সা। সুযোগও তৈরি করেছে অনেক। যদিও ফিনিশিংয়ের অভাবে বেশিরভাগ সুযোগই নষ্ট করেছে। ২৮ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে স্কোরশিটে নাম লিখান রবার্ত লেভানডভস্কি৷ ভায়োকানোর ডি বক্সে বার্সার ডিফেন্ডার ইনিগো মার্তিনেস ফাউলের শিকার হলে ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এই এক গোলেই ম্যাচ শেষ করে জায়ান্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন