মাঠে ফিরেই মেসির গোল

মাঠে ফিরেই মেসির গোল

মেজর লিগ সকারে (এমএলএস) গত ১৭ মার্চ আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট পান লিওনেল মেসি। এজন্য আর্জেন্টিনা হয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে পারেননি। অবশেষে মাঠে ফিরলেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। মাঠে ফিরেই জালের দেখা পেলেন মেসি।

বিজ্ঞাপন

এমএলএসে রোববার (৩০ মার্চ) বাংলাদেশ সময় ভোরে ফিলাডেলফিয়াকে আতিথেয়তা দেয় মিয়ামি। চেজে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। মেসিকে ছাড়া খেলতে নেমে ২৩ মিনিটে রবার্ট টেইলরের গোলে এগিয়ে যায় মিয়ামি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে তারা। বিরতি থেকে ফেরার ১০ মিনিটের মাথায় মেসিকে মাঠে নামান স্বাগতিকদের কোচ হ্যাভিয়ের মাসচেরানো।

মাঠে নামার দুই মিনিটের মাথায় স্কোরশিটে নাম লিখান মেসি। বক্সের ডানদিকে সতীর্থ লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা অতিক্রম করেন সাবেক পিএসজি তারকা। এরপর কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মেসি। স্কোরলাইন দাঁড়ায় ২-০। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে একটি গোলের শোধ দেয় ফিলাডেলফিয়া। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন