প্রথম টসজয়ী অধিনায়ক
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জেতেন পাকিস্তান দলপতি মোহাম্মদ রিজওয়ান। আগে ফিল্ডিং বেছে নেন তিনি।
প্রথম বল
এবারের আসরে প্রথম বল করেন আয়োজক পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। সে বলে কোনো রান দেননি তিনি।
প্রথম বল মোকাবিলা করা ব্যাটার
টস হারা নিউজিল্যান্ডের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। স্ট্রাইকে ছিলেন ইয়ং। আফ্রিদির করা প্রথম বল মোকাবিলা করেন এই ডানহাতি ব্যাটার।
প্রথম উইকেট
টুর্নামেন্টের প্রথম উইকেটশিকারী বোলার আবরার আহমেদ। ইনিংসের অষ্টম ওভারে দারুণ এক ডেলিভারিতে ডেভন কনওয়েকে বোল্ড করেন এই লেগস্পিনার।
প্রথম ফিফটি এবং সেঞ্চুরি
প্রথম অর্ধশতক ও শতকের দেখা পান ইয়ং। টপ অর্ডারের বিদায়ের পর ফিফটি তুলে নেন এই ওপেনার। এরপর সেটাকে শতকে রূপ দেন ইয়ং।
দ্বিতীয় শতক
চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় শতক আসে টম লাথামের ব্যাট থেকে। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেতে ৯৫ বল খেলেন তিনি। ৯ চারের পাশাপাশি দুটি ছয় মারেন লাথাম।
পাকিস্তানের শাস্তি
স্লো ওভার রেটের কারণে ফিল্ডিং পেনাল্টি পায় পাকিস্তান। শেষ দুই ওভারে বৃত্তের বাইরে পাঁচজনের পরিবর্তে চারজন রাখতে হয়েছে তাদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

