দক্ষিণ আফ্রিকা সিরিজে নতুন ওপেনার মাহফিজুল

দক্ষিণ আফ্রিকা সিরিজে নতুন ওপেনার মাহফিজুল

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। স্কোয়াডে নতুন মুখ মাহফিজুল ইসলাম রবিন। লম্বা সময় পর দলে ফিরেছেন ওপেনার নাঈম শেখ। দলে ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদও।

বিজ্ঞাপন

সিলেটে সর্বশেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম হাসান, অমিত হাসান এবং সাদমান ইসলাম। দলে ফিরেছেন মুমিনুল হক সৌরভ।

১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে ৬৭২ রান করে চলমান এনসিএলে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন রবিন। এনসিএলে এখন পর্যন্ত ৩টি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

নাঈম শেখ টেস্ট দলে ডাক পেলেন পুরো ৪ বছর পর। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছেন এই ওপেনার।

এক সিরিজ বাদ পড়ে আবার দলে ফিরেছেন খালেদ। কনকশন সাব হওয়ায় সিলেট টেস্টে না থাকা মুমিনুলও ফিরেছেন ফলে।

বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, লিটন দাস, ইবাদত হোসেন, তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, জাকের আলী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন