বিশ্বকাপ বাছাইপর্ব

ব্রাজিলিয়ানদের নাচিয়ে ছাড়লাম: আলভারেজ

ব্রাজিলিয়ানদের নাচিয়ে ছাড়লাম: আলভারেজ

আর্জেন্টিনাকে দেখে নেওয়ার হুমকিই দিয়ে রেখেছিলেন রাফিনহা। বার্সেলোনার হয়ে দাপুটে পারফরম্যান্সের আত্মবিশ্বাসের তোড়েই এমন হুঙ্কার ছুড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা এ প্লেমেকার। কিন্তু মাঠের লড়াইয়ে তার ছিটেফোঁটাও দেখাতে পারেনি ব্রাজিল। লিওনেল মেসিবিহীন আর্জেন্টাইনদের রণকৌশলের কাছে খেই হারিয়ে ফেলে ব্রাজিলিয়ানরা।

বোতলবন্দি হয়েছিল অতিথি শিবির। ঝলক দেখিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আর্জেন্টিনা ছিনিয়ে নিয়েছে ৪-১ গোলের দাপুটে জয়। রোমাঞ্চকর এ জয়ে লাতিন আমেরিকার বাছাইপর্বের বৈতরণী পেরিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচ শেষে তাই তৃপ্তির ঢেকুর তুলে হুলিয়ান আলভারেজ মনে উচ্ছ্বাস নিয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহাকে জবাবটা দিলেন ঠিক এভাবেই, ‘আমরা মাটিতে পা রেখেই নিজেদের কাজটা করেছি এবং দারুণ একটি ম্যাচ খেললাম। ওদের দারুণ প্রদর্শনী দেখিয়ে দিলাম।’

বিজ্ঞাপন

সঙ্গে আলভারেজ যোগ করেন, ‘ম্যাচের আগে তারা যে কথা বলেছে, যেভাবে বলেছে- তা এ ম্যাচের পরিবেশকে উত্তপ্ত করেছে। তবে আমরা আমাদের কাজটা করেছি, দারুণ একটা ম্যাচ খেলেছি। আমরা ওদের নাচিয়ে ছাড়লাম। ৪-১ ব্যবধানের জয়টা ঐতিহাসিক। ঘরের মাঠে দারুণ ম্যাচ খেলেছি। বিশ্বকাপেও পৌঁছে গেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন