১ মিনিটের ভুলের মাশুল ৩২ লাখ টাকা

১ মিনিটের ভুলের মাশুল ৩২ লাখ টাকা

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে স্মরণীয় জয় পেলেও অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় শাস্তিও জুটেছে গ্রিমসবি টাউনের ভাগ্যে। অযোগ্য খেলোয়াড় মাঠে নামানোয় চতুর্থ স্তরের ক্লাবটিকে ৩২ লাখ টাকা জরিমানা করেছে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ।

গত সপ্তাহে রোমাঞ্চে ঠাসা ম্যাচে ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জিতে যায় গ্রিমসবি। এরপর মঙ্গলবার ইএফএল জানায়, দলটিতে নতুন যোগ দেওয়া মিডফিল্ডার ক্লার্ক ওডোর নিবন্ধন সময়সীমার এক মিনিট পর সম্পন্ন হওয়ায় তাদেরকে জরিমানা করা হয়েছে।

ব্র্যাডফোর্ড সিটি থেকে ধারে আসা এই খেলোয়াড়কে ক্লাবটি নিবন্ধন করায় দুপুর ১২টা ০১ মিনিটে, কিন্তু শেষ সময় ছিল ঠিক ১২টা। মজার ব্যাপার হলো, অপ্রত্যাশিত এই ভুলের বিষয়ে গ্রিমসবিই ইএফএলকে জানায়।

ইএফএলের সিদ্ধান্ত অনুযায়ী, এখনই ক্লাবকে ১০ হাজার পাউন্ড পরিশোধ করতে হবে। বাকি ১০ হাজার স্থগিত থাকবে মৌসুমের শেষ পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন