সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জয়ের নায়ক কামিন্দু মেন্ডিস। পাথুম নিশাঙ্কার (৫৫) ব্যাটে দারুণ শুরু পাওয়া লঙ্কানরা ব্যাটিং বিপর্যয়ে পড়লে সেখান থেকে উদ্ধার করেন মিডল অর্ডারে নামা কামিন্দু। শেষ পর্যন্ত বলে ১ চার ও ৪ ছক্কায় ১৬ বলে ৪১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই অলরাউন্ডার।

রান তাড়ায় নেমে ঝড়ো শুরু করেন শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুসল মেন্ডিস (৩৮)। দুজন মিলে দলীয় ফিফটি পার করেন মাত্র ২৭ বলে। ২৮ বলে ৪ চার ও ২ ছয়ের মারে ফিফটি তুলে নেন নিশাঙ্কাও। ফিফটির পরপরই ৫৫ রানে ফেরেন নিশাঙ্কা। এরপর শুরু ব্যাটিং বিপর্যয়। সেখান থেকে দলকে উদ্ধার করেন কামিন্দু।

এর আগে ব্যাট করতে নেমে ওপেনার ব্রায়ান বেনেটের ফিফটিতে বড় পুঁজি পায় জিম্বাবুয়ে। ৫৭ বলে ১২ চারে ৮১ রান করেন বেনেট। তাতে ১৭৫ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন সিকান্দার রাজা (২৮)।

সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৭৫/৭ (বেনেট ৮১, রাজা ২৮, বার্ল ১৭; চামিরা ৩/৩০, হেমন্ত ১/২৮)।
শ্রীলঙ্কা : ১৯.১ ওভারে ১৭৭/৬ (নিশাঙ্কা ৫৫, কামিন্দু ৪১, কুসল ৩৮; নাগরাভা ২/১৯, রাজা ১/২৬)।
ফল : শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন