অবশেষে সব প্রতিক্ষার সমাপ্তি হলো। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠল চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। এবারের আসরের আয়োজকও ম্যান ইন গ্রিনরা। সব মিলিয়ে সেরা আট দলের টুর্নামেন্টে পাকিস্তানের ওপর বাড়তি নজর থাকছে সবার। নিউজিল্যান্ডকে নিয়েও আছে বড় প্রত্যাশা। আসরের অন্যতম ফেভারিট হিসেবে মনে করা হচ্ছে ব্ল্যাক ক্যাপসদের।
দুই দলের একাদশ:
পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, সৌদ শাকিল, তৈয়ব তাহির, খুশদিল শাহ, সালমান আলি আগা, আবরার আহমেদ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ।
নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে, উইল ইয়ং, কেন উইলয়ামসন, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল সান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও রার্ক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

