৩৮ এ পা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের জন্মদিনটা ম্লান করে দিয়েছে পালমেইরাস। ক্লাব বিশ্বকাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি।
আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়েছিল মিয়ামি ও পালমেইরাসের। তাই দুই দলের শেষ লড়াইটি ছিল কেবল শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করার। এজন্য জিততেই হতো ফ্লোরিডার ক্লাবটিকে। অন্যদিকে পয়েন্ট ভাগ করলেই চলতো পালমেইরাসের। এমন সমীকরণে বাজিমাত করেছে ব্রাজিলিয়ান ক্লাবটি।
জয়ের পথটা ভালোভাবেই তৈরি করেছিল মিয়ামি। হার্ড রক স্টেডিয়ামে ১৬ মিনিটে তাদেও আলেন্দের গোলে এগিয়ে যায় তারা। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। তবে সাত মিনিটের ঝড়ে মিয়ামির জয়ের স্বপ্ন ম্লান করে দেয় পালমেইরাস। ৮০ মিনিটে ক্লাবটির হয়ে ব্যবধান কমান পাওলিনহো।
নির্ধারিত সময়ের তিন মিনিট আগে মাওরিসিও গোল করলে ম্যাচে ফেরে পালমেইরাস। সবকটি ম্যাচ শেষে মিয়ামির সংগ্রহ পাঁচ পয়েন্ট। টেবিলের দুইয়ে আছে তারা। নকআউটে তাদের প্রতিপক্ষ পিএসজি। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে পালমেইরাস। শেষ ষোলতে স্বদেশী ক্লাব বোতাফোগোর বিপক্ষে খেলবে তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

