ফাইনালের স্বপ্নভঙ্গ হলো মেসি-রোনালদোর

ফাইনালের স্বপ্নভঙ্গ হলো মেসি-রোনালদোর

লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোপ অধ্যায় শেষ হয়েছে আরও আগেই। আর্জেন্টাইন অধিনায়কের বর্তমান ঠিকানা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি। অন্যদিকে রোনালদো খেলছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের হয়ে। কয়েক ঘণ্টার ব্যবধানে ইতিহাসের সেরা দুই ফরওয়ার্ডকে পুড়তে হয়েছে ফাইনালে উঠতে না পারার আক্ষেপে।

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ চারের প্রথম লেগে ভ্যানকোভারের মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরেছিল মিয়ামি। ফাইনালে উঠার জন্য তাই বড় ব্যবধানে জিততে হতো তাদের। সেটা তো পারেইনি, উল্টো দ্বিতীয় লেগে ঘরের মাঠ চেজে স্টেডিয়ামেও হেরে গেছে মিয়ামি- ৩-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে পিছিয়ে থেকে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

বিজ্ঞাপন

রোনালদোর দল আল নাসের বাদ পড়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে। ফাইনালে উঠার মিশনে জাপানিজ দল কাওয়াসাকির কাছে ৩-২ গোলে হেরেছে সৌদি আরবের প্রতিনিধিরা। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল নাসেরের হয়ে একটি করে গোল করেন সাদিও মানে ও আইমান ইয়াহইয়া। অন্যদিকে কাওয়াসাকির হয়ে একবার করে জালে বল জড়ান তাতসুইয়া ইতো, ইয়োতো ওজেকি ও আকিহিরো লেনাগা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন