বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিডের পথে আছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪১৮ রানের জবাবে ২৫১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৬৭ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে প্রোটিয়ারা।
বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিডের পথে আছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪১৮ রানের জবাবে ২৫১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৬৭ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছে প্রোটিয়ারা। লিড ২১৬ রানের।
এর আগে ৯০ ওভারে ৯ উইকেটে ৪১৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৮ রান তুলতেই ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। বিদায় নেন কাইতানো (৫), ওয়েলচ (৪) ও বেনেট (১৯)। এরপর হাল ধরেন শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। আরভিন ৩৬ রানে আউট হলেও সেঞ্চুরি করেন উইলিয়ামস (১৩৭)।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নেন ইউসুফ ও মুল্ডার। দুটি উইকেট পান কেশভ মহারাজ । এর আগে প্রিটোরিয়াসের ১৫৩ ও বোস্কের অপরাজিত ১০০ রানে ভর করে প্রথম ইনিংসে ৪১৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : প্ৰথম ইনিংসে ৯০ ওভারে ৪১৮/৯ ও দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ৪৯/১ (মুল্ডার ২৫*, জর্জি ২২*; চিভাঙ্গা ১/১৮)।
জিম্বাবুয়ে : প্রথম ইনিংসে ৬৭.৪ ওভারে ২৫১/১০ (উইলিয়ামস ১৩৭, আরভিন ৩৬; ইউসুফ ৩/৪২, মুল্ডার ৪/৫০, মহারাজ ৩/৭০)।
*দ্বিতীয় দিন শেষে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

