ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে হেরে গেছে পাকিস্তান। প্রতিবেশী দেশটিকে ১৮ রানে হারিয়েছে রশিদ খানের দল। পাকিস্তানের এই হারের কারণ হিসেবে মানসিকভাবে পিছিয়ে থাকাকেই দায়ী করলেন দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তিনি পাকিস্তান দলের ব্যাটিং লাইন-আপের কড়া সমালোচনা করেছেন।
রাজা তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘পাকিস্তান নিজেদের ভুলের কারণে ম্যাচ হেরেছে। ব্যাটসম্যানদের অবিবেচক শটের কারণে আউট হওয়া বোধগম্য নয়। কেউই ভুল থেকে শিখেনি, বরং নতুনভাবে আউট হয়েছে।’
রাজার মতে, শারজাহ পিচে সহজেই রান সংগ্রহ সম্ভব ছিল, কিন্তু পাকিস্তানী ব্যাটসম্যানরা ১০, ১৫, ২০ বা ২৫ রানের ইনিংস খেলেই আউট হয়ে যাওয়ায় ম্যাচ জেতা অসম্ভব হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে রমিজ আরও বলেন, ‘আফগানিস্তান এখন পাকিস্তানকে হারানোকে অবাক করার বিষয় মনে করে না। তারা আত্মবিশ্বাসী, জানে পাকিস্তান তাদের বিরুদ্ধে সমস্যায় পড়ে, এবং আমার মতে, পাকিস্তান আফগানিস্তানের বিপক্ষে মানসিকভাবে পিছিয়ে।’
সাবেক এই ক্রিকেটার আফগানিস্তানের ব্যাটিংয়ের প্রশংসা করেন, বিশেষ করে ইব্রাহিম জাদরানের ইনিংসের প্রশংসা করে বলেন, ‘যাদরান ধৈর্য ধরে খেলেছে, প্রয়োজনে বড় শট নিয়েছে এবং ভালো ক্রিকেটও খেলেছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

