নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন পগবা

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন পগবা

ডোপিং কেলেঙ্কারিতে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। অবশেষে নিষেধাজ্ঞার লড়াই শেষে মাঠে ফিরলেন তিনি। চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমের গ্রুপ পর্বে এএস মোনাকোর স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডোপ টেস্টে পজিটিভ হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পগবা। তবে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) সফল আপিলের পর সেই শাস্তি কমে দাঁড়ায় ১৮ মাসে। নিষেধাজ্ঞার মধ্যেই ইতালিয়ান ক্লাব জুভেন্টাস পগবার সঙ্গে সঙ্গে চুক্তি বাতিল করে।

চুক্তি বাতিলের পর চলতি বছরের জুনে ফ্রি ট্রান্সফারে দুই বছরের জন্য মোনাকোতে যোগ দেন এই বিশ্বকাপজয়ী তারকা। এবার দেখার পালা মোনাকোর হয়ে কেমন করেন পগবা। বর্তমানে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে চতুর্থ স্থানে আছে মোনাকো।

মোনাকো স্কোয়াড (চ্যাম্পিয়নস লিগ ২০২৫-২৬)

গোলরক্ষক
লুকাস হ্রাডেকি, ফিলিপ কুন, জুল স্টাভিয়েস্কি, ইয়ান লিয়ানার্ড, ইয়ানিস বেনচাওশ মার্টি

ডিফেন্ডার
ভান্দেরসন, এরিক ডাইয়ার, জর্ডান তেজে, থিলো কেরের, কাইও হেনরিক, ক্রিস্তিয়ান মাওইসা, কাসুম উয়াতারা, মোহাম্মদ সালিসু, স্যামুয়েল নিবোম্বে, নিক মোকাবাকিলা

মিডফিল্ডার
ডেনিস জাকারিয়া, পল পগবা, আলেক্সান্দর গোলোভিন, মাগনেস আকলিউশ, লামিন কামারা, স্ট্যানিস ইডুম্বো মুজাম্বো, তাকুমি মিনামিনো, আলাদজি বাম্বা, মামাদু কুলিবালি, ইলানে তুরে, পাপে কাবরাল

ফরোয়ার্ড
ফোলারিন বালোগুন, মিকা বিয়ারেথ, জর্জ ইলেনিখেনা, লুকাস মিখাল, আনসু ফাতি, জোয়ান তিনক্রেস, ইলিয়েস বেলমোখতার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন