হৃদয়ের আরেকটি রেকর্ড, লড়ছে বাংলাদেশ

হৃদয়ের আরেকটি রেকর্ড, লড়ছে বাংলাদেশ

প্রথম ইনিংসে রেকর্ডগড়া ২৪২ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে আরেকটি রেকর্ডের মালিক হলেন তাওহীদ হৃদয়। বাংলাদেশের হয়ে এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন হৃদয়ের। তার ব্যাটেই সিলেট টেস্টে এখনও লড়ে যাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

টেস্টের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটা এতদিন ছিল মুমিনুল হকের। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করে ২৮১ রান করেছিলেন মুমিনুল হক। ইতোমধ্যে সেই রেকর্ড টপকে গিয়েছেন হৃদয়।

মুমিনুলকে টপকাতে দ্বিতীয় ইনিংসে হৃদয়ের দরকার ছিল ৪০ রান। ইতোমধ্যে ফিফটি করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হৃদয় অপরাজিত আছেন ৬২ রানে। তাতে দুই ইনিংসে তার মোট স্কোর দাঁড়িয়েছে ৩০৪ রান।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২৭ রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ২৪২ রান, হাতে ৪১ ওভার এবং ৮ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮৬ রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৯৮ রান নিয়ে ডিক্লেয়ার করে উইন্ডিজ। তাতে শেষ ইনিংসে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন