অভিজ্ঞতা আর তরুণদের মিশেলে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক

অভিজ্ঞতা আর তরুণদের মিশেলে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

শিরোপা ধরে রাখার মিশনে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রত্যাশিতভাবেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি হবে ৩৮ বছর বয়সী এই মহাতারকার ষষ্ঠ বিশ্বকাপ।

বিশ্বকাপজয়ী অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছে আর্জেন্টিনা। ২০২২ সালে কাতারে শিরোপা জেতা দল থেকে এবারও জায়গা পেয়েছেন ১৭ জন ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। আক্রমণভাগে আছেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজও।

দলে অভিজ্ঞদের পাশাপাশি কয়েকজন তরুণ ফুটবলারকেও সুযোগ দেওয়া হয়েছে। নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে ও থিয়াগো আলমাদাদের অন্তর্ভুক্তি ভবিষ্যতের পরিকল্পনার ইঙ্গিতও দিচ্ছে।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার:
লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার:
লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড:
লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন